Rajasthan: রাজস্থানে নির্যাতিতার বাড়িতে মুখ্যমন্ত্রী অশোক গেহলত, দেওয়া হল চাকরির প্রস্তাব

ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে

Representational Image (Photo Credits: Pixabay)

রাজস্থানে মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনায় দ্রুত পদক্ষেপ মুখ্যমন্ত্রী অশোক গেহলতের। ঘটনার পর নির্যাতিতার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলত। তিনি জানান"এই ঘটনায় সিট গঠন করা হয়েছে, এখনও পর্যন্ত ১১ জন গ্রেফতার হয়েছেন ।আমি পরিবারের লোকদের সঙ্গে কথা বলেছি।এবং তাদেরকে আশ্বাস দিয়েছি যে বিচার হবে।আমি তাকে একটি সরকারী চাকরির প্রস্তাব দিয়েছি। এবং ১০ লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট তৈরি করে দিচ্ছি"।

ঘটনার সূত্রপাত রাজস্থানের প্রতাপগড়ে। সেখানে একটি মহিলাকে নগ্ন করে ঘোরানোর অভিযোগ ওঠে। ঘটনাটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।  আর এই ঘটনার পর তৎপর হয়ে ওঠে পুলিশ।

জানা গেছে মহিলাটির ১ বছর আগে বিয়ে হয়েছিল। তবে অভিযোগ, গ্রামের অন্য কোন পুরুষের সঙ্গে থাকছিল সে। তবে এই ঘটনার নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী দোষীদের জন্য কড়া শাস্তির কথা জানিয়েছিলেন।এবার সেই ব্যবস্থা দ্রুততার সঙ্গে করলেন তিনি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement