Rajasthan: ভোটকেন্দ্রে অতিরিক্ত জেলাশাসককে চড়, ২৪ ঘণ্টা পর গ্রেফতার অভিযুক্ত নির্দল প্রার্থী

প্রকাশ্যে জেলাশাসককে চড় পর্যন্ত মারেন। এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

নরেশ মিনা (ছবিঃX@IANS)

নয়াদিল্লিঃ উপনির্বাচনকে(Bypolls) ঘিরে বুধবার উত্তেজনা ছড়ায় রাজস্থানে(Rajsthan)। অতিরিক্ত জেলাশাসকেকে(SDM) চড় মারার অভিযোগ ওঠে নির্দল প্রার্থীর(Canditate) বিরুদ্ধে। এই ঘটনার ২৪ ঘণ্টা পর অবশেষে গ্রেফতার হল অভিযুক্ত নির্দল প্রার্থী নরেশ মিনা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের দেওলি-উনাইয়ারা কেন্দ্রে। এ দিন সকালে অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে বচসায় জড়ান দেওলি-উনাইয়ারা আসনের নির্দল প্রার্থী নরেশ মিনা। প্রকাশ্যে জেলাশাসককে চড় পর্যন্ত মারেন। এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভোটকেন্দ্রে অতিরিক্ত জেলাশাসককে চড়, ২৪ ঘণ্টা পর গ্রেফতার অভিযুক্ত নির্দল প্রার্থী

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement