Rain In Gujarat: বৃষ্টিতে নাকাল গুজরাটবাসী, জলমগ্ন রাস্তা, জমা জলের স্রোতে ভাসছে গাড়ি, দেখুন ভিডিয়ো
জলে ভাসছে ভালসাদের বেশকিছু এলাকা। যার জেরে স্বাভাবিকভাবেই বিপাকে সাধারণ মানুষ। ব্যাহত যান চলাচল। দেখা নেই সূর্যিমামার। দিনেরবেলাতেও জ্বলছে গাড়ির হেডলাইট।
নয়াদিল্লিঃ বৃষ্টিতে বানভাসী গুজরাট (Gujarat)। অবিরাম বৃষ্টিতে জলমগ্ন (Waterlogging) গুজরাটের বিস্তীর্ণ এলাকা। শনিবার, বৃষ্টির জেরে ভেঙেছে রাজকোট বিমানবন্দরের (Rajkot Airport) টার্মিনালের ছাদ। টার্মিনালের বাইরে 'পিকআপ অ্যান্ড ড্রপ' এরিয়ায় ছাউনি ভেঙে বিপত্তি ঘটে। আজ, রবিবার সকাল থেকেই জল দাঁড়িয়েছে বহু রাস্তায়। জলে ভাসছে ভালসাদের বেশকিছু এলাকা। যার জেরে স্বাভাবিকভাবেই বিপাকে সাধারণ মানুষ। ব্যাহত যান চলাচল। দেখা নেই সূর্যিমামার। দিনেরবেলাতেও জ্বলছে গাড়ির হেডলাইট। থামছে না বৃষ্টি। এ ভাবে চলতে থাকলে পরিস্থিতি হাতের বাইরে যেতে পাএ বলে আশঙ্কা।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Gujrat Former CM Vijay Rupani Last Rites: আজ রাজকোটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির শেষকৃত্য, রাজ্যজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোকপালন
Vijay Rupani: বিমান দুর্ঘটনার তিন দিন পর শনাক্ত বিজয় রূপাণীর ঝলসানো দেহ, DNA পরীক্ষায় আরও ৩২ জনকে চেনা গেল
Air India Flight AI171 Plane Crash: পাখির ধাক্কা না ইঞ্জিন বিকল? এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানের ব্ল্যাক বক্স করবে রহস্যের সমাধান? মিলল খোঁজ
Advertisement
Advertisement
Advertisement