Raid: পুলিশের হাত থেকে পালাতে জলে ঝাঁপ ৫ জুয়াড়ির, মৃত ৩, নিখোঁজ ২, দেখুন ভিডিয়ো

ইতিমধ্যেই জল থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বাকি ২ জনের খোঁজ চলছে। বোটের সাহায্যে ওই নদীতে অনুসন্ধান অভিযান চালাচ্ছে কর্ণাটক পুলিশ।

কর্ণাটকঃ পুলিশের(Police) হাত থেকে পালাতে গিয়ে প্রাণ হারালেন ৩ ব্যাক্তি। নিখোঁজ আরও ২। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) বিজয়াপুরার(Vijayapura) কৃষ্ণা নদীতে (Krishna River)। বুধবার বিজয়াপুরা অঞ্চলে অভিযান চালায় পুলিশ। আর পুলিশের হাত থেকে বাঁচতে গিয়েই সোজা জলে ঝাঁপ দেন পাঁচ জুয়াড়ি (Gamblers)। গভীর জলে তলিয়ে গিয়ে তাঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়। নিখোঁজ বাকি ২ জন। ইতিমধ্যেই জল থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বাকি ২ জনের খোঁজ চলছে। বোটের সাহায্যে ওই নদীতে অনুসন্ধান অভিযান চালাচ্ছে কর্ণাটক পুলিশ।

চলছে অনুসন্ধান অভিযান 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement