Rahul Gandhi: ফোন 'হ্যাকের' চেষ্টা, কেন্দ্রের বিরুদ্ধে তোপ রাহুল গান্ধীর

Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর অভিযোগ করেন, তাঁর মোবাইল ফোন হ্যাক করার চেষ্টা চলছে। মহুয়া মৈত্রর পাশাপাশি কংগ্রেস নেতা পবন খেরাও মোবাইল ফোন হ্যাকিংয়ের চেষ্টা চলছে বলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। এবার বিষয়টি নিয়ে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুল বলেন, বিরোধীদের কাজই হল দেশে কী চলছে, সে বিষয়ে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করা। সাধারণ মানুষকে বোঝানো বর্তমান পরিস্থিতি। ফোন হ্যাকিংয়ের চেষ্টা করে বিরোধীদের অন্য পথে চালিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন রাহুল। পাশাপাশি তিনি আরও বলেন, 'এটা চোর এবং সমাজবিরোধীদের কাজের সামিল'। 'রাষ্ট্র পরিচালিত' হ্যাকারদের দ্বারা বিরোধীদের মোবাইলের তথ্য বের করে আনার চেষ্টা চলছে। এমন সতর্কবার্তা এর আগেও তাঁর দলের অনেকে পেয়েছেন বলে দাবি করেন রাহুল গান্ধী।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement