Rahul Gandhi: বিজেপির করা মানহানির মামলার শুনানির জন্য বেঙ্গালুরু পৌঁছলেন রাহুল গান্ধী (দেখুন ভিডিও)

গত বছর কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময়, রাহুল গান্ধী একটি বিজ্ঞাপনে তৎকালীন বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছিলেন। এরপর কর্ণাটক বিজেপির পক্ষ থেকে মানহানির মামলা করা হয়।

Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

মানহানির মামলার শুনানিতে অংশগ্রহণ করতে বেঙ্গালুরু পৌঁছলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ বিশেষ আদালতে সেই মামলার শুনানি হওয়ার কথা।গত বছর কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময়, রাহুল গান্ধী একটি বিজ্ঞাপনে তৎকালীন বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছিলেন। এরপর কর্ণাটক বিজেপির পক্ষ থেকে মানহানির মামলা করা হয়।সেই মামলায় আদালত রাহুল গান্ধীকে ৭ জুন হাজির হতে বলেছিল। উল্লেখ্য কংগ্রেস নেতাদের বিরুদ্ধে বিজেপির দায়ের করা মানহানির মামলায় রাহুল গান্ধী ছিলেন চতুর্থ অভিযুক্ত।  ভারতের জাতীয় কংগ্রেস দল, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী শিবকুমার এই মামলায় অন্যতম অভিযুক্ত ।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement