Rahul Gandhi: পেহলগাম নিয়ে একতার বার্তা দিয়ে মোমবাতি মিছিলে রাহুল গান্ধী

আমরা সরকারের পাশে আছি। সন্ত্রাসবাদীর যোগ্য জবাব দিতে সরকার যা করবে তার পূর্ণ সমর্থন আমাদের আছে। এখন রাজনীতির সময় নয়, দেশের মানুষের এক হওয়ার সময়।

Rahul Gandhi. (Photo Credits X)

Rahul Gandhi Candle March Pahalgam Terror Attack:"আমরা সরকারের পাশে আছি। সন্ত্রাসবাদীর যোগ্য জবাব দিতে সরকার যা করবে তার পূর্ণ সমর্থন আমাদের আছে। এখন রাজনীতির সময় নয়, দেশের মানুষের এক হওয়ার সময়। জঙ্গিদের লক্ষ্য হল আমাদের দেশে ভাইয়ে ভাইয়ে লড়াই করানোর। কিন্তু সেটা আমরা হতে দিতে পারি না। আমরা গোটা দেশ এক হয়ে লড়ব।"কাদা ছোড়াছুড়ি, রাজনীতির সংকীর্ণ গলিতে না হেঁটে দেশের কঠিন সময়ে জম্মু-কাশ্মীরে গিয়ে একতার বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভূ-স্বর্গের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা-র সঙ্গে কথাও বলেন লোকসভার বিরোধী দলনেতা। শ্রীনগর থেকে দিল্লিতে ফিরেই পেহলগামে শান্তি ও একতার বার্তা দিয়ে মোমবাতি হাতে হাঁটলেন রাহুল। কংগ্রেসের এই মোমবাতি মিছিলে বহু মানুষদের হাঁটতে দেখা যায়।

আমেরিকা সফর কাঁটছাঁট করে দেশে ফিরেই পেহলগাম নিয়ে দেশবাসীর পাশে থাকার বার্তা দিয়ে মাঠে নেমেছেন রাহুল।

মোমবাতি মিছিল নিয়ে হাঁটলেন রাহুল গান্ধী

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement