Rahul Gandhi In Hathras: পরিস্থিতি খতিয়ে দেখতে হাথরসে গেলেন রাহুল গান্ধী, দেখা করলেন দুর্গতদের সঙ্গে, দেখুন ভিডিয়ো
'ভোলে বাবা'-এর পায়ের ধুলো নিতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আর এই ঘটনায় সৎসঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে হাথরসে গেলেন বিরোধী দল নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।
নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশের হাথরসে (Hathras) ধর্মীয় অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যু ১২১ জন পূর্ণার্থীর। আহত বহু। 'ভোলে বাবা'-এর পায়ের ধুলো নিতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আর এই ঘটনায় সৎসঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে হাথরসে গেলেন বিরোধী দল নেতা (Rahul Gandhi)। সেখানে পৌঁছে এক দুর্গতের বাড়ি চলে যান রাহুল। কথা বলেন তাঁর সঙ্গে। এরপর আহতদের সঙ্গেও দেখা করবেন তিনি। খতিয়ে দেখবেন গোটা পরিস্থিতি। রাহুলের সঙ্গে দেখা করার জন্য আলিগড়ের পিলাখনা গ্রামে অপেক্ষা করছিলেন দুর্গতরা। সেখানে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন তিনি।
হাথরসে রাহুল গান্ধী
দেখুন আলিগড়ের ভিডিয়ো
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Lufthansa Flight: মাঝ আকাশে বিমান বিস্ফোরিত হওয়ার হুমকি, হায়দরাবাদগামী লুফথানসার বিমানের অবতারণের অনুমতি বাতিল, তারপর যা হল
Lufthansa Flight: মাঝ আকাশে ফের বিপত্তি, গতিপথ পরিবর্তন করে ফিরতে হল হায়দরাবাদগামী বিমানকে, কিন্তু কেন?
Advertisement
Advertisement