Rahul Gandhi: রাহুল গান্ধীর বাড়িতে পুলিশ কেন? জানালেন দিল্লি পুলিশের কর্তা

রবিবার সকালে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বাড়িতে হাজির দিল্লি পুলিশের শীর্ষ কর্তা। নোটেশ পাঠানোর পর এবার সরাসরি রাহুলের দিল্লির বাড়িতে চলে গেল পুলিশ।

Rahul Gandhi (Photo Credit: Instagram)

রবিবার সকালে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বাড়িতে হাজির দিল্লি পুলিশের শীর্ষ কর্তা। নোটেশ পাঠানোর পর এবার সরাসরি রাহুলের দিল্লির বাড়িতে চলে গেল পুলিশ। গত ৩০ জানুয়ারি শ্রীনগরে ভারত জোড়ো যাত্রায় রাহুল বলেছিলেন, "যাত্রার মাঝে এমন বেশ কয়েকজন মহিলার সঙ্গে কথা হয়েছে, যারা ধর্ষণ বা শ্লীলতাহানীর শিকার হলেও পুলিশের কাছে অভিযোগ জানতে যাননি। তারা অনেকে নিজেদের আত্মীয়ের হাতেই নিগৃহিত হয়েছেন। কিন্তু জটিলতার ভয়ে পুলিশের কাছে যেতে চাননি।

দিল্লি পুলিশের কর্তা এসপি হুডা জানান, "রাহুল গান্ধীর বাড়ি গিয়ে সেই সব মহিলাদের সম্বন্ধে বিস্তারিত জানতে চাওয়া হয়। যাতে ওই মহিলাদের সঠিক বিচার দেওয়া যায়।"

দেখুন ভিডিয়ো 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement