Earthquake in Andaman: বুধ সকালে ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান, কম্পনের মাত্রা কত?

মঙ্গলবার জোরাল ভূমিকম্প হানা দিয়েছে নিউজিল্যান্ডে। কেঁপে উঠেছে সেদেশের দক্ষিণপ্রান্তের দ্বীপাঞ্চল।

Earthquake Representative Photo (Photo Credits: X)

নয়াদিল্লিঃ বুধ সকালে আন্দামানে ভূমিকম্প(Earthquake in Andaman)। কেঁপে উঠল আন্দামান নিকোবর দীপপুঞ্জের( Andaman and Nicobar Islands) বিস্তীর্ণ অংশ। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি(National Center for Seismology) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ৭৫ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৪। কম্পনের মাত্রা তীব্র না হওয়ায় সেভাবে ক্ষয়ক্ষতির খবর মেলেনি। প্রসঙ্গত, মঙ্গলবার জোরাল ভূমিকম্প হানা দিয়েছে নিউজিল্যান্ডে। কেঁপে উঠেছে সেদেশের দক্ষিণপ্রান্তের দ্বীপাঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭। ভূমিকম্পের উৎসস্থল দেশের দক্ষিণ প্রান্তে, মাটির ১০ কিলোমিটার গভীরে। উৎসস্থল থেকে প্রায় ১৬০ কিলোমিটার পর্যন্ত এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর।

বুধ সকালে ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement