Python Swallows Fox Alive: জ্যান্ত শিয়াল গিলে খেল অজগর, জঙ্গলের মধ্যে সাংঘাতিক দৃশ্য ক্যামেরাবন্দি, দেখুন
একটা প্রাপ্ত বয়স্ক অজগর সাপ এক কি দুই মাস অন্তর শিকার করে সেটিকে খায়। অজগর তার মুখের চেয়ে ১০ গুন বড় আকারের প্রাণী অনায়াসে গিলে ফেলতে পারে।
জ্যান্ত শিয়াল (Fox) গিলে খেল অজগর (Python)। সাংঘাতিক দৃশ্য ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডিহ জেলায়। জঙ্গলে মধ্যে প্রায় ১৩ ফুটের একটি অজগর সাপ শিয়াল শিকার করেছে। জ্যান্ত শিয়ালকে গিলে খেতে শুরু করেছে সাপটি। বলেদিহা গ্রামের কাছে একটি জঙ্গলের মধ্যে এমন দৃশ্য দেখে চোখ কপালে উঠেছে গ্রামবাসীর। সেই ভয়ানক দৃশ্য যে যার মতো ফোনে রেকর্ড করতে শুরু করেন। ভিডিওটি হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রায় গোটা শিয়ালকেই গিলে ফেলেছে অজগর। তবে গ্রামবাসীরা জানাচ্ছে, জ্যান্ত শিয়ালটিকে গিলে ফেলে ফের উগরে বের করে দেয় সাপটি। একটা প্রাপ্ত বয়স্ক অজগর সাপ এক কি দুই মাস অন্তর শিকার করে সেটিকে খায়। অজগর তার মুখের চেয়ে ১০ গুন বড় আকারের প্রাণী অনায়াসে গিলে ফেলতে পারে।
জ্যান্ত শিয়াল গিলে খেল অজগর
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Air India Plane Crash: আমেদাবাদ বিমান বিপর্যয়ের নেপথ্যে কী কারণ? উত্তর খুঁজতে দুর্ঘটনাস্থলে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো
Advertisement
Advertisement
Advertisement