Python Attacks Cow: মিরাকেল! ১৬ ফুট পাইথনের মুখ থেকে প্রাণে বেঁচে ফিরল গরু

প্রাথমিক চিকিৎসার পর ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠছে গরুটি এমনটাই জানা গিয়েছে। অন্যদিকে পাইথনটিকে বনে ছেড়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।

১৬ ফুটের পাইথন (ছবিঃX)

নয়াদিল্লিঃ আস্ত একটি গরুকে(Cow) প্রায় অর্ধেক গিলে ফেলেছিল ১৬ ফুটের পাইথন(Python )। তবে গ্রামবাসীদের সহায়তায় প্রাণে বাঁচল গরুটি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) আগ্রার (Agra) চিত্রহাট এলাকার পারানা গ্রামের যমুনা অরণ্যে। হঠাৎই গ্রামবাসীরা লক্ষ করেন বনের মধ্যে একটি গরুকে কামরে ধরে বিশাল বড়ো পাইথন। লাঠি, বাঁশ নিয়ে সেই স্থানে হাজির হয় গ্রামবাসীদের একাংশ। এরপর অনেক কসরত করে পাইথনটির মুখ থেকে গরুটিকে উদ্ধার করেন তাঁরা। এরপর গরুটিকে নিয়ে পশু হাসপাতালে ছোটেন তাঁরা। প্রাথমিক চিকিৎসার পর ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠছে গরুটি এমনটাই জানা গিয়েছে। অন্যদিকে পাইথনটিকে বনে ছেড়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।

১৬ ফুট পাইথনের মুখ থেকে প্রাণে বেঁচে ফিরল গরু

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement