Punjab Video: প্রকাশ্যে মহিলাকে মারধর করে হার ছিনিয়ে নিল দুষ্কৃতী, দেখুন হাড়হিম করা ভিডিয়ো
প্রকাশ্য দিবালোকে মহিলাকে মারধর করে সোনার চেন ছিনিয়ে নিল দুষ্কৃতী। প্রকাশ্য দিবালোকে মহিলার গলার থেকে চেন ছিনিয়ে নেওয়ার সময় তাঁর চিৎকারে আশপাশের মানুষ হাজির হলেও, কেউ কিছু করতে পারেননি। পাঞ্জাবের তরণ তারণে এমনই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। তরণ তারণে অস্ত্রধারী দুষ্কৃতী মহিলার উপর হামলা চালানোর সেই ভিডিয়ো প্রকাশ করেন বিজেপি বিধায়ক সলভ মানি ত্রিপাঠি। শুধু তাই নয়, পাঞ্জাবে সরকার গঠন করেছে আম আদমি পার্টি। কেজরিওয়াল সরকারের আমলে কীভাবে এই ধরনের ঘটনা ঘটে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক। শুধু তাই নয়, পুলিশের নজরদারিতে থেকেই কোনও খুনি যাতে হত্যা সম্পন্ন করতে পারে, সেই অবস্থাও তৈরি হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি বিধায়ক।
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Air India Plane Crash: আমেদাবাদ বিমান বিপর্যয়ের নেপথ্যে কী কারণ? উত্তর খুঁজতে দুর্ঘটনাস্থলে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো
Advertisement
Advertisement
Advertisement