Amritpal Singh: ভোল বদলে নিতে পারেন অমৃতপাল, বিভিন্ন অবতারে ছবি দিয়ে মানুষকে চেনাচ্ছে পঞ্জাব পুলিশ

পুলিশ তন্নতন্ন করে খুঁজলেও কিছুতেই খোঁজ মিলল না। অনেকেই বলছেন, পঞ্জাবের ইতিহাসে সবচেয়ে বড় ম্য়ান হান্ট।

Amritpal Singh. (Photo Credits: twitter)

পুলিশ তন্নতন্ন করে খুঁজলেও কিছুতেই খোঁজ মিলল না। অনেকেই বলছেন, পঞ্জাবের ইতিহাসে সবচেয়ে বড় ম্য়ান হান্ট। লুক পরিবর্তন বা ভোলবদল করে আত্মগোপন করে থাকতে পারেন 'ওয়ারিস পঞ্জাব দা'-র প্রধান অমৃতপাল সিং। এমনও হতে পারে দাঁড়ি ছেঁটে বা অন্য কোনওভাবে হয়তো সাধারণের মধ্যেই নিজেকে লুকিয়ে রেখেন অমৃতপাল। আর তাই নানা রকম লুকে অমৃতপালকে কেমন দেখতে হতে পারে, সেইরকম বেশ কিছু ছবি প্রকাশ করল পঞ্জাব পুলিশ।

সাধারণ মানুষ যাতে বিভিন্ন অবতারে অমৃতপালকে চিনতে পারে, সেই জন্য়ই তাঁর নানা অবতারে ছবিগুলি দেওয়া হল বলে পঞ্জাবের আইডিপি সুখছিন সিং গিল জানালেন।

দেখুন অমৃতপালের নানা অবতারের ছবি

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement