Punjab Police: মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা ভিত্তিক সন্ত্রাসবাদী গ্যাংস্টারের ৪ জন অপারেটরকে গ্রেফতার পাঞ্জাব পুলিশের

পাঞ্জাবের পুলিশ প্রধান গৌরব যাদব জানিয়েছেন যে তারন তারানে প্রথম অভিযানে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি পুলিশ দল দু'জন অপারেটিভকে গ্রেফতার করার চেষ্টা করছিল। তবে ওই দুজন অপারেটর দলটির উপর গুলি চালিয়ে এবং ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে।

USA-Canada based Opeartor Arrested (Photo Credit: X@TarnTaranPolice)

পাঞ্জাব পুলিশ গত সন্ধ্যায় দুটি পৃথক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা ভিত্তিক সন্ত্রাসবাদী গ্যাংস্টারের ৪ জন অপারেটরকে গ্রেফতার করেছে।পাঞ্জাবের পুলিশ প্রধান গৌরব যাদব জানিয়েছেন যে তারন তারানে প্রথম অভিযানে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি পুলিশ দল দু'জন অপারেটিভকে গ্রেফতার করার চেষ্টা করছিল। তবে ওই দুজন অপারেটর দলটির উপর গুলি চালিয়ে এবং ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। এরপর পাঞ্জাব পুলিশ ও অপারেটরদের সঙ্গে  সংক্ষিপ্ত সংঘর্ষের পর পুলিশ তাদের আটক করে।তাদের জিজ্ঞাসাবাদ করে ওই গ্যাংস্টারের দলের আরও দুই সদস্যকে আটক করা হয়েছে। তারা গত বছর গুরুদাসপুরে চাঁদাবাজি ও গুলিবর্ষণের সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে চারটি হাতবোমা ও তিনটি গুলিসহ পিস্তল উদ্ধার করা হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement