Police Demolished Drug Mafia's House Video: মাদকের বিরুদ্ধে 'যুদ্ধ', 'ড্রাগ মাফিয়ার' বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ, দেখুন ভিডিয়ো

Drug Mafia's House Demmolition (Photo Credit: X)

নেশার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করা হয়েছে পাঞ্জাবে (Punjab)। এবার কুখ্যাত মাদক মাফিয়া (Drug Mafia)সোনুর বাড়ি ভেঙে দিল পুলিশ। সোমবার রাতে পাঞ্জাবের তালওয়ান্দি গ্রামে হাজির হয় পুলিশ। সেখানে বুলডডোজার ব্যবহার করে মাদক মাফিয়ার বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয় পাঞ্জাব পুলিশের তরফে। গত ৩ বছর ধরে মাদক পাচারের সঙ্গে যুক্ত সোনু। অবশেষে সেই সোনুর বাড়ি রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে পুলিশ গুঁড়িয়ে দেয়। সোনুর বিরুদ্ধে পুলিশের খাতায় ৭টি এফআইআর রয়েছে বলে খবর।

দেখুন কীভাবে মাদক মাফিয়ার বাড়ি পুলিশ গুঁড়িয়ে দিচ্ছে...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement