Punjab : পাঞ্জাবের টার্ন টারান জেলা থেকে বাজেয়াপ্ত ড্রোন সহ হেরোইনের প্যাকেট

খামারের মধ্যে থেকে বাজেয়াপ্ত করা হয় ড্রোনটি

Photo ANI

পাঞ্জাব সীমান্তে উদ্ধার ড্রোন সহ ড্রাগসের প্যাকেট। ঘটনাটি ঘটেছে ৩০ ডিসেম্বর রাতের দিকে পাঞ্জাবের টার্ন টারান (Tarn Taran) জেলার মারি কামবোকে  গ্রামে। পাঞ্জাব পুলিশ ও বিএসএফের যৌথ তল্লাশিতে একটি খামারের মধ্যে থেকে বাজেয়াপ্ত করা হয় ড্রোনটি। সঙ্গে হলুদ প্লাসটিকে মোড়া একটি প্যাকেটও পাওয়া যায়। যেটিকে হেরোইন বলে মনে করা হচ্ছে।

এই ধরনের ঘটনা নতুন নয়। বিভিন্ন সময় সীমান্তের ওপার থেকে ড্রোনের মাধ্যমে ড্রাগস পাচারের ঘটনা হয়ে থাকে। তবে পাঞ্জাব পুলিশ ও বিএসএফের তৎপরতায় সেগুলিকে রুখে দেওয়া সম্ভব হয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement