Punjab: পাঞ্জাবের ভাতিন্ডায় সেনা ক্যাম্পে গুলি, ক্ষয়ক্ষতির আশাঙ্কা

সেনার কুইক রেসপন্স দলের তরফে ঘিরে ফেলা হয় এলাকাকে। সিল করা হয়েছে পুরো এলাকা।

Photo Credit ANI

পাঞ্জাবের ভাতিন্ডায় গুলি, যার জেরে বেশ কয়েকজন আহত হওয়ার খবর মিলেছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভাতিন্ডার সেনাবাহিনীর ক্যম্পের ভেতরে। কতৃপক্ষের তরফে জানা গেছে ৪.৩৫ নাগাদ ঘটনাটি ঘটে। সেনার কুইক রেসপন্স দলের তরফে ঘিরে ফেলা হয় এলাকাকে।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। তল্লাশি শুরু করেছে সেনা।যদিও জানা গেছে এর মধ্যে কোন সন্ত্রাসবাদী কার্যকলাপের যোগ নেই। পুলিশের তরফ থেকে জানা গেছে বেশ কিছু দিন আগে একটি ইনসাস রাইফেল ও ২৮ টি কার্টরিজ নিঁখোজ ছিল। এর পেছনে কোন সেনার হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement