Arvind Kejriwal Over Punjab CM’s Interview: পৃথিবীতে প্রথম, এই মুখ্যমন্ত্রী বাথরুমেও জনসংযোগ করেন; কার কথা বললেন কেজরিওয়াল? (দেখুন ভিডিও)

“বাথরুমেও লোকজন আমার সঙ্গে দেখা করতে আসে”, এক সাক্ষাৎকারে প্রকান্তরে একথাই বলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। এবার সেই প্রসঙ্গ তুলে তাঁকে জনসমাবেশে খোঁচা দিতে ছাড়লেন না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal ) ।

Arvind Kejriwal ( Photo Credits: ANI)

 “বাথরুমেও লোকজন আমার সঙ্গে দেখা করতে আসে”, এক সাক্ষাৎকারে প্রকান্তরে একথাই বলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। এবার সেই প্রসঙ্গ তুলে তাঁকে জনসমাবেশে খোঁচা দিতে ছাড়লেন না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal ) । এদিন কেজরিওয়াল পাঞ্জাবের এক জনসভায় বলেন, সম্প্রতি তিনি চন্নির এক সাক্ষাৎকার দেখেছেন। যেখানে চন্নি বলছেন, ২৪ ঘণ্টা তিনি লোকজনের মধ্যে থাকেন। তাঁর বাসভবনের বসার ঘরে, হলে, বারান্দায় লোক দেখা করতে আসে। এমনকী, বাথরুমেও চলে যায়, শুধু তাঁর সঙ্গে দেখা করবে বলে। এটুকু বলে কেজরিওয়ালের কটাক্ষ, “সম্ভবত পৃথিবীতে চন্নি প্রথম মুখ্যমন্ত্রী, যাঁর সঙ্গে দেখা করার জন্য লোক বাথরুমেও যায়।”

এই সেই ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement