Punjab: সীমান্ত পেরিয়ে পাঞ্জাবে ঢুকল ড্রোন, গুলি করে নামাল বিএসএফ

পাঞ্জাব সীমানায় বহুবার এভাবেই সীমান্ত পেরিয়ে উড়ে আসে ড্রোন

Photo Credit ANI

সীমান্ত পেরিয়ে ফের উড়ে এল ড্রোন।বিএসএফের তৎপরতায় গুলি করে নামানো হল সেই ড্রোনটিকে। ঘটনাটি ঘটেছে টার্ন তরন জেলার লাখানা এলাকায়। শনিবার একটি ড্রোনকে আকাশ সীমানা লঙ্ঘন করতে দেখা যায়। তা দেখা মাত্রই গুলি করা হয় বিএসএফের পক্ষ থেকে।

গুলি খাওয়ার পর সেটি যথারীতি মাটিতে পড়ে যায় ডিজেআইয়ের ড্রোনটি। পাঞ্জাব সীমান্তে ঢুকে ড্রোনের মাধ্যমে মাদক পাচারের পদ্ধতি নতুন নয়।এর আগেও এই এলাকা থেকে এইভাবে পাকিস্তান থেকে আসা প্রচুর ড্রোন উদ্ধার করা হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement