Punjab: পঞ্জাবে কালো গাড়ি থেকে উদ্ধার কোটি-কোটি টাকা, দেখুন ভিডিয়ো

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ড্রাগ পাচারের সঙ্গে যুক্ত এই ব্যাক্তি। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে জলন্ধরের বরাদারি থানার পুলিশ

পঞ্জাবে কালো গাড়ি থেকে উদ্ধার কোটি-কোটি টাকা

নয়াদিল্লিঃ রাস্তার মাঝে পুলিশের (Police) তল্লাশি অভিযানে নগদ ২ থেকে ২.৫ কোটি টাকা সহ ধরা পড়লেন এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের (Punjab) জলন্ধরে (Jalandhar)। রাস্তায় একটি কালো ক্রেটা (Creta) গাড়ি থেকে এই নগদ টাকা উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, গাড়িটি হোশিয়ারপুরের পুনীত সুদ আলিয়াস গান্ধীর নামে এক ব্যাক্তির। এই টাকার কোনও আইনি হিসেব দেখাতে পারেননি ওই ব্যাক্তি। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ড্রাগ পাচারের সঙ্গে যুক্ত এই ব্যাক্তি। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে জলন্ধরের বরাদারি থানার পুলিশ।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement