Pune Shocker: ২৫ লক্ষ টাকার জিনিস চুরি সরকারি আধিকারিকের বাংলোয়, না জানার ভান করে ফের কিনেকেটে সাজিয়ে দেওয়া হল ঘর
এবার এক অদ্ভুদ ঘটনা সামনে এল পুণে (Pune) থেকে। পুণে মিউনিসিপ্যাল কমিশনারের বাংলোয় চুরি। মিউনিসিপ্যাল কমিশনারের বাংলোয় (Pune Municipal Commissioner’s Bungalow) যে চুরি (Theft) হয়, সেখান থেকে খোঁয়া যায় একাধিক মূল্যাবনা জিনিসপত্র। অ্যান্টিক ল্যাম্প থেকে শুরু করে ব্রোঞ্জ ল্যাম্প, টিভি, এসির মত জিনিসপত্র। যে ঘটনা সামনে আসার পর তা নিয়ে শোরগোল শুরু হয়। তবে বহুমূল্য এই চুরির খবর প্রকাশ্যে এলেও, কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। উলটে ওই চুরির ঘটনার পরপরই পুণে মিউনিসিপ্যাল কমিশনারের বাংলোয় সব জিনিসপত্র আগের মত করে দেওয়া হয়। মিউনিসিপ্যাল কমিশনারের অফিস থেকে যে সমস্ত জিনিসপত্র চুরি যায়, সে বিষয়ে কোনও টু শব্দ না করে, সব কিনেকেটে আগের জায়গায় রেখে দেওয়া হয় বলে খবর। রিপোর্টে প্রকাশ, মিউনিসিপ্যাল কমিশনারের বাংলো থেকে যে সমস্ত জিনিসপত্র চুরি গিয়েছে, তার দাম কমপক্ষে ২৫ লক্ষ।
দেখুন মিউনিসিপ্যাল কমিশনারের বাংলো থেকে কী কী চুরি গেল...