Pune Road Rage Video: খারাপ ড্রাইভিংয়ের প্রতিবাদ করায় মহিলার গাড়ি ভাঙল যুবক

মহারাষ্ট্রের পুণেতে ২৬ বছরের এক যুবকের কীর্তি।

Pune Road Rage Video: মহারাষ্ট্রের পুণেতে ২৬ বছরের এক যুবকের কীর্তি। সুজিত সতীশ কাটে নামের সেই যুবক বেশ ঝুঁকি নিয়ে ড্রাইভিং করতে থাকে। সেই বিষয়ে তাকে সতর্ক করেন বছর ৪০-এর এক মহিলা। পুণের অনুধ রোডে মহিলার সঙ্গে তর্কাতর্কি হওয়ায় ২৬ বছরের সেই যুবক মহিলার গাড়ির জানলার কাঁচ ভেঙে দেয়। গাড়ির ভিতর বসে থাকা মহিলার স্বামী এই ঘটনায় আহত হয়। তার গায়ে কাঁচের টুকরো ঢুকে যায়।

এনসিপি কর্মী সেই যুবকের বিরুদ্ধে পুণে থানায় এফআইআর দায়ের করেন সেই মহিলা। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (এ) (৪), ৩২৪, ৫০৪, ৫০৬ এবং ৩২৭ ধারায় যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement