Pune Murder: ভর সন্ধ্যায় পুনের রাস্তায় চলল গুলি, বাইকে চেপে এসে ফিল্মি কায়দায় খুন করা হল যুবককে
ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই খুনের পিছনে কী কারণ থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
পুনেঃ ফের শিরোনামে পুনে (Pune)। এ বার ৩৫ বছরের এক ব্যক্তিকে গুলি (Shot) করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পুনের পিম্পরি-চিঞ্চওয়াড়ের সাঙ্ঘবি এলাকায়। নিহত যুবকের নাম দীপক কদম। বয়স ৩৫। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যের সময় এই এলাকার একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন তিনি। তখনই একটি বাইকে চেপে আসে এই দুষ্কৃতীরা। বন্দুক বের করে তাঁকে গুলি করা হয়। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই খুনের পিছনে কী কারণ থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Advertisement
Advertisement
Advertisement