Pune Murder: বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় তরুণীকে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পিম্পরি চিঞ্চওয়াড় জেলার খেদ তহসিলের আমবেথানে। ২১ বছরের প্রাচীকে খুন করেন অভিরাজ খারাত নামে এক যুবক।

প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ বিয়ের (Marriage)  প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাতে রাজি হননি ২১ বছরের প্রাচী মানে। আর তার জেরেই শেষপর্যন্ত প্রাণ দিতে হল তাঁকে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) পিম্পরি চিঞ্চওয়াড় ( Pimpri Chinchwad ) জেলার খেদ তহসিলের আমবেথানে। ২১ বছরের প্রাচীকে খুন করেন অভিরাজ খারাত নামে এক যুবক, এমনটাই অভিযোগ। প্রাচী এবং অভিরাজ দুজনেই সাংলির বাসিন্দা। অবশেষে ধৃত অভিরাজকে গ্রেফতার করেছে পিম্পরি চিঞ্চওয়াড় পুলিশ। জানা গিয়েছে, বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় এই ঘটনা ঘটায় অভিযুক্ত।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement