Fake IAF Officer: পুলিশের জালে ভুয়ো বায়ুসেনা অফিসার, কী ছক কষছিল ধৃত?

খাড়কি থানার পুলিশের সঙ্গে মিলে ওই যুবকের উপর নজরদারি চালায় সেনা। এরপরই সন্দেহজনক কিছু লক্ষ্য করায় রবিবার রাতে গ্রেফতার করা হয় গৌরব নামে ওই যুবককে।

Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ ভুয়ো বায়ুসেনা অফিসার (IAF Officer) সেজে দিনের পর দিন ঘুরে বেড়াতেন। এবার সন্দেহজনক কিছু আচরণ পুলিশের (Police) চোখে পড়তেই গ্রেফতার যুবক। ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার ভারতীয় বায়ুসেনার টিশার্ট সহ একাধিক জিনিস। ঘটনাটি ঘটেছে পুনেতে। ধৃত যুবকের নাম গৌরব কুমার। এলাকায় নিজেকে বায়ুসেনা অফিসার বলেই পরিচয় দিতেন তিনি। এই খবর উপর তলা পর্যন্ত পৌঁছয়তেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। খাড়কি থানার পুলিশের সঙ্গে মিলে ওই যুবকের উপর নজরদারি চালায় সেনা। এরপরই সন্দেহজনক কিছু লক্ষ্য করায় রবিবার রাতে গ্রেফতার করা হয় গৌরব নামে ওই যুবককে। তাঁর থেকে বায়ুসেনার টিশার্ট, টুপি-সহ একাধিক জিনিস উদ্ধার হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই গৌরবের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৮ ধারায় মামলা রুজু করেছে খাড়কি থানার পুলিশ।

পুলিশের জালে ভুয়ো বায়ুসেনা অফিসার, কী ছক কষছিল ধৃত?

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement