Pune: অ্যামোনিয়া গ্যাস লিক করে বিপত্তি, হাসপাতালে ১৭

আচমকা গ্যাস লিক করায় অসুস্থ হয়ে পড়েন ১৭ জন কর্মী। সঙ্গে-সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ অ্যামোনিয়ায় গ্যাস (Ammonia Gas) লিক করে মহা বিপদ। হাসপাতালে (Hospital) ১৭ জন। ঘটনাটি ঘটেছে পুনের (Pune) ইয়াভাত এলাকার একটি খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থায়। বুধবার সেখানেই কাজ করছিলেন ৩০ জন কর্মী। তাঁদের মধ্যে বেশিরভাগ জনই মহিলা। আচমকা গ্যাস লিক করায় অসুস্থ হয়ে পড়েন ১৭ জন কর্মী। সঙ্গে-সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কীভাবে গ্যাস লিক হল তা খতিয়ে দেখা হচ্ছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement