Cyclone Fengal:ফেঙ্গালের প্রভাবে অবিরাম বৃষ্টিতে ভিজছে পুদুচেরি, মঙ্গলেও বন্ধ স্কুল কলেজ

পুদুচেরির শিক্ষামন্ত্রী এ নমস্যিভায়াম জানিয়েছেন, অতি বৃষ্টির কারণে মঙ্গলবার সমস্ত শিক্ প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লিঃ ঘূর্ণিঝড় ফেঙ্গালের(Cyclone Fengal) দাপট কমলেও বৃষ্টি(Rain) থেকে রেহাই নেয় তামিলনাড়ুবাসীর(Tamil Nadu)। গত শনিবার থেকে ভিজছে পুদুচেরিসহ(Puducherry) তামিলনাড়ুর বিস্তীর্ণ অংশ। আজ, মঙ্গলবার পর্যন্ত চলবে এই বৃষ্টি, এমনটাই জানিয়েছে রাজ্যের আবহাওয়া দফতর। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন পুদুচেরির বিস্তীর্ণ অংশ। মঙ্গলেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার কথা মাথায় রেখে তাই মঙ্গলবার স্কুল, কলেজসহ পুদচেরির সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পুদুচেরির শিক্ষামন্ত্রী এ নমস্যিভায়াম জানিয়েছেন, অতি বৃষ্টির কারণে মঙ্গলবার সমস্ত শিক্ প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেঙ্গালের প্রভাবে অবিরাম বৃষ্টিতে ভিজছে পুদুচেরি, মঙ্গলেও বন্ধ স্কুল কলেজ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement