Narendra Modi: বিহারে প্রধানমন্ত্রী মোদীর রোড শো-তে জনতার ভিড়! যোগ দিয়েছে মুখ্যমন্ত্রী নিতিশ কুমার
বাংলায় প্রচার সেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) রবিবার বিকেলেই রওনা দিয়েছিলেন বিহারের উদ্দেশ্যে। সন্ধ্যায় বিহারের পাটনাতে পৌঁছে জমকালো রোড শো-তে যোগ দেন তিনি। মোদীর সঙ্গে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার এবং কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। এদিন পাটনায় এই রোড শো-তে সামিল হতে কাতারে কাতারে মানুষ যোগ দেন। কড়া নিরাপত্তার মাধ্যমে চলছে এই রোড শো। এবারের ৪০০-এর টার্গেট পূরণ করতে বিজেপির পাখির চোখ রয়েছে বিহারে। গত নির্বাচনের জেতা আসনের পাশাপাশি আরও কয়েকটি আসন দরকার এনডিএ-র। আর সেই কারণেই এখনও পর্যন্ত বিহারে মোট ৬টি ব়্যালি করে ফেলেছেন প্রধানমন্ত্রী। আগামীদিনে আরও ৯টি বড় ব়্যালি করার পরিকল্পনা রয়েছে বিজেপি নেতৃত্বের।
Advertisement
সম্পর্কিত খবর
PM Narendra Modi: সাইপ্রাসের ফার্স্ট লেডিকে রূপোর ক্লাচ উপহার মোদীর, কোথায় কীভাবে তৈরি এই পার্স জানেন?
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Rabindranath Tagore Home Vandalised in Bangladesh: বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর ঘিরে বিজেপির বিক্ষিভ মিছিল, কলকাতায় ওপার বাংলার উপদূতাবাসে বৈঠক অগ্নিমিত্রাদের
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Advertisement
Advertisement
Advertisement