Prayagraj: প্রয়াগরাজে মহিলাকে বন্দুকের ভয় দেখিয়ে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে তিন পুরুষ, দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও একবার নারী নিরাপত্তা প্রশ্নের মুখে। উত্তর প্রদেশের প্রয়াগরাজের এক গ্রাম থেকে এল চাঞ্চল্যকর ভিডিয়ো।

আরও একবার নারী নিরাপত্তা প্রশ্নের মুখে। উত্তর প্রদেশের প্রয়াগরাজের (Prayagraj) এক গ্রাম থেকে এল চাঞ্চল্যকর ভিডিয়ো। ভাইরাল এক্স পোস্টের ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক মহিলাকে বন্দুকের ভয় দেখিয়ে তার চুলের মুঠি টানতে টানতে নিয়ে যাচ্ছে তিনজন পুরুষ। ভিডিয়োতে পরিষ্কার দেখা যাচ্ছে, এক ব্যক্তির হাতে বড় বন্দুক আছে। মহিলা আর্তনাদ করলেও তাকে গ্রামবাসীরা সাহায্য করছে না। কারণ কেউ কোন কথা বললে লাঠি দিয়ে মারার হুমকি দিচ্ছে এক ব্যক্তি। এই ঘটনা উত্তর প্রদেশের প্রয়াগরাজের।

এই ভাইরাল ভিডিয়োর কমেন্টে এক ব্যক্তি লেখেন, মহিলাকে জোর করে নিয়ে যাচ্ছে তার শ্বশুরবাড়ির লোকেরা। চুলের মুঠি ধরা ব্যক্তি সেই মহিলার স্বামী। হান্ডিয়া পুলিশ স্টেশনে এই ঘটনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

(নিশান্ত শর্মা নামের এক ব্য়ক্তি ভিডিয়োটি এক্স প্ল্যাটফর্মে শেয়ার করেছেন।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement