CBI Director Praveen Sood: সিবিআইয়ের দায়িত্বে কর্ণাটকের ডিজিপি প্রবীণ সুদ

আগামী দু বছর সিবিআইয়ের ডিরেক্টর হিসেবে কাজ করবেন প্রবীণ সুদ।

CBI (image credit- IANS)

সিবিআইয়ের নয়া প্রধান হতে চলেছেন কর্ণাটকের আইপিএস অফিসার প্রবীণ সুদ (Praveen Sood)। আগামী দু বছর সিবিআইয়ের ডিরেক্টর হিসেবে কাজ করবেন প্রবীণ সুদ।  ২০২১ সালের মে থেকে সিবিআইয়ের প্রধান অধিকর্তা বা ডিরেক্টর পদে ছিলেন সুবোধ কুমার জয়সওয়াল। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ায় নতুন অধিকর্তা বেছে নেওয়া হল। ১৯৮৬ ব্য়াচের ক্য়াডার আইপিএস অফিসার প্রবীণ সুদ পরিশ্রমী, বুদ্ধিমতার জন্য সবার অত্যন্ত পছন্দের

এই মুহূর্তে সিবিআইয়ের হাতে রয়েছে নানা রাজ্যের দুর্নীতি সহ একাধিক গুরুত্বপূর্ণ তদন্ত। সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলেও, অনেক কঠিন মামলাতে শেষ অবধি সবারই আস্থা থাকে তাদের ওপর। সেই সিবিআইয়ের মাথায় বসে এখন অনেক গুরু দায়িত্ব পালন করতে হবে প্রবীণকে। আরও পড়ুন-সিংহাসনে শ নাকি স! মুখ্যমন্ত্রী বাছাতে তিন পর্যবেক্ষককে কর্ণাটকে পাঠাল হাইকমান্ড

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement