Pradhan Mantri Janjati Adivasi Nyaya Maha Abhiyan: প্রধানমন্ত্রী আবাস যোজনা– গ্রামীণ’-এর এক লক্ষ সুবিধাপ্রাপককে প্রথম কিস্তির সুবিধা প্রদান করলেন প্রধানমন্ত্রী (দেখুন ভিডিও)
সমাজের প্রান্তিক স্তরের মানুষদের সব ধরনের সুযোগ-সুবিধা লাভের দিকটি সুনিশ্চিত করতে গত বছর নভেম্বর মাসে প্রান্তিক আদিবাসী গোষ্ঠীর মানুষদের জন্য PM-JANMAN প্রকল্পের সূচনা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ‘প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান’ বা #PMJANMAN কর্মসূচীর আওতায়, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা– গ্রামীণ’-এর এক লক্ষ সুবিধাপ্রাপককে প্রথম কিস্তির সুবিধা প্রদান করেন। PM-JANMAN-এর সুবিধাপ্রাপকদের সঙ্গে আলাপচারিতায় অংশও নেন তিনি।
সমাজের প্রান্তিক স্তরের মানুষদের সব ধরনের সুযোগ-সুবিধা লাভের দিকটি সুনিশ্চিত করতে গত বছর নভেম্বর মাসে প্রান্তিক আদিবাসী গোষ্ঠীর মানুষদের জন্য PM-JANMAN প্রকল্পের সূচনা হয়। ৯-টি মন্ত্রকের মাধ্যমে ২৪ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দে ১১ টি গুরুত্বপূর্ণ বিষয়ে মূলত নজর দেওয়া হচ্ছে। এর ফলে আদিবাসী সমাজের প্রান্তিক মানুষদের নিরাপদ আবাস, বিশুদ্ধ পানীয় জলের সংযোগ, শিক্ষা-স্বাস্থ্য-বিদ্যুৎ-সড়ক ও টেলি যোগাযোগ ব্যবস্হার সুযোগ সুবিধা প্রাপ্তি সুনিশ্চিত করা হয়েছে।