Gujarat Polls: ভারতীয় গণতন্ত্রের উজ্জ্বল উদাহরণ! হাত না থাকায় পা দিয়ে ভোট দিলেন ব্যক্তি

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে মাঝে মধ্যেই গণতন্ত্র রক্ষার জন্য দেশের নাগরিকদের বিভিন্ন পদক্ষেপের উজ্জ্বল উদাহরণের দেখা মেলে। সোমবার ফের একবার সেই চিত্র দেখা গেল গুজরাট বিধানসভার ভোটের দ্বিতীয় দফায়।

গুজরাটে পা দিয়ে ভোট দিচ্ছেন ব্যক্তি (Photo Credits: ANI/ Twitter)

খেদা: বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে (India) মাঝে মধ্যেই গণতন্ত্র রক্ষার জন্য দেশের নাগরিকদের বিভিন্ন পদক্ষেপের উজ্জ্বল উদাহরণের দেখা মেলে। সোমবার ফের একবার সেই চিত্র দেখা গেল গুজরাট বিধানসভার ভোটের (Gujarat Assembly Polls) দ্বিতীয় দফায় (second phase)। দুর্ঘটনায় হাত বাদ যাওয়ায় পা দিয়ে ভোট দিলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গুজরাটের খেদা (Kheda) এলাকার নাদিয়াদে (Nadiad)। বিশেষ চাহিদাসম্পন্ন ওই ভোটারের (differently-abled voter) নাম অঙ্কিত সোনি (Ankit Soni)।

এপ্রসঙ্গে তিনি বলেন, "২০ বছর আগে একটি দুর্ঘটনার (an accident) কারণে আমার দুটি হাতই (both hands) বাদ (lost) চলে যায়। কিন্তু, এই ঘটনা আমার ভোটের দেওয়ার (casting vote) অধিকারকে কোনওভাবে ক্ষুন্ন করতে পারেনি। এখন আমি আমার পা (feet) দিয়ে ভোট দিই।"

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement