Police Beat By Women Video: পুলিশের কলার ধরে বেধড়ক মার, কামড়ে, হিঁচড়ে ইন্সপেক্টরের জামা ছিঁড়ে দিলেন মহিলারা

Police Beat By Women (Photo Credit: X/Screengrab)

উত্তপ্রদেশের (Uttar Pradesh) হাপুরে (Hapur) দেখা গেল এক অদ্ভুদ ছবি। যেখানে পুলিশ তল্লাশি চালাতে গেলে তাঁদের ধরে পেটানো শুরু হয়। পুলিশ কেন তল্লাশি চালাতে গেল, সেই রাগে তাদের ধরে ওই মহিলারা পেটানো শুরু করেন। এরপর ওই তল্লাশি দলের প্রধান পুলিশকে (Police Beat By Women) অর্থাৎ ইন্সপেক্টরকে ধরে যেমন হাঁচড়ে, খিমচে দিতে শুরু করেন মহিলারা, তেমনি তাঁদের পোশাকও ছিঁড়ে দেওয়া হয়। দুই পুলিশ অফিসারের কলার ধরে তাঁদের পেটানো শুরু হয়। হাপুর থেকে এমন ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে হু হু করে সমালোচনা শুরু হয়ে যায়।

ওই ঘটনায় পুলিশ আসিফ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। সেই সঙ্গে মহিলা-সহ আরও ৬ জনের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। পুলিশকে তাঁদের কাজে বাধা দেওয়ার অভিযোগেই এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: Maharashtra Shocker: মাংস খেতে চাওয়ায় ছেলেকে রুটি বেলার চাকি দিয়ে মার, মৃত্যু কিশোরের

দেখুন পুলিশ ইন্সপেক্টরকে ধরে কীভাবে পেটাচ্ছেন মহিলারা...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement