Narendra Modi Mohan Bhagwat Meeting: বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন? নাগপুরে মোদী-মোহন ভাগবত বৈঠকেই কাটবে জট
বিজেপি সূত্রের খবর, এদিন আরএসএস-এর অনুষ্ঠানে যোগ দিতে নাগপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নয়াদিল্লিঃ জে পি নাড্ডার(JP Nadda) পরে বিজেপির (BJP)সর্বভারতীয় সভাপতি কে হবেন? এখনও চূড়ান্ত হয়নি নাম। এই আবহে আজ, ৩০ মার্চ নাগপুরে আরএসএস(RSs) প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat )সঙ্গে বৈঠকে বসে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi )। তবে কি মোদী-মোহন বৈঠকেই কাটবে জট? প্রশ্ন রাজনৈতিক মহলে। বিজেপি সূত্রের খবর, এদিন আরএসএস-এর অনুষ্ঠানে যোগ দিতে নাগপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে সেখানেই বিজেপি সভাপতির নাম নিয়ে সমাধানসূত্রে পৌঁছবে দুই শিবির। কে হবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি? এই নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা। সর্বভারতীয় সভাপতি হিসেবে একাধিক নাম উঠে আসছে। যারমধ্যে রয়েছে নির্মলা সীতারামণ, ভূপেন্দ্র যাদব, শিবরাজ সিং চৌহানের নাম। নাম রয়েছে যোগী আদিত্যনাথেরও।
বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন? নাগপুরে মোদী-মোহন ভাগবত বৈঠকেই কাটবে জট