PM Narendra Modi: নামিবিয়া সফর সেরে বুধেই নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, দেখুন ভিডিয়ো
পঞ্চদেশ সফর ও ব্রিকস সম্মেলন সেরে বুধবারেই নামিবিয়ায় পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ছিল তাঁর ঠাসা কর্মসূচি।
পঞ্চদেশ সফর ও ব্রিকস সম্মেলন সেরে বুধবারেই নামিবিয়ায় পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেখানে ছিল তাঁর ঠাসা কর্মসূচি। সেদেশের সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অব দ্য মোস্ট এনসিয়েন্ট ওয়েলউইতশিয়া মিরাবিলিস’ সম্মানে সম্মানিত করা হয় তাঁকে। এই নিয়ে মোট ২৭টি আন্তর্জাতিক সম্মান পেলেন তিনি। যার মধ্যে এবারের বিদেশ সফরেই ৪টি পেয়েছেন তিনি। সর্বোচ্চ অসামরিক সম্মান পাওয়ার পর নামিবিয়ার প্রেসিডেন্ট নেতুম্বো নন্দি-নদাইতওয়াহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানে চারটি চুক্তিতে সাক্ষর করে দুই দেশের রাষ্ট্রপ্রধান। এরপর নামিবিয়ার পার্লামেন্টে ভাষণ দেন মোদী। অবশেষে এই সফর শেষ করে এদিন রাতেই ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। ভারতীয় সময় অনুযায়ী আগামী বৃহস্পতিবার নয়াদিল্লি পৌঁছবেন তিনি।
দেখুন ভিডিয়ো
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
PM Narendra Modi: সাইপ্রাসের ফার্স্ট লেডিকে রূপোর ক্লাচ উপহার মোদীর, কোথায় কীভাবে তৈরি এই পার্স জানেন?
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Iran State TV Attacked: তেহরানে জাতীয় টিভি চ্যানেলে ইজরায়েলের মিসাইল হামলা, ভাঙল স্টুডিও, লাইভ অনুষ্ঠান ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটলেন সঞ্চালিকা
Advertisement
Advertisement
Advertisement