PM Narendra Modi: ব্রুনাই ও সিঙ্গাপুর সফরে প্রধানমন্ত্রী মোদী, মঙ্গলবার সকালে রওনা দিলেন নমো

পূর্ব নির্ধারিত কর্মসূূচি অনুযায়ী ব্রুনাই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে রওনা দিলেন তিনি।

পূর্ব নির্ধারিত কর্মসূূচি অনুযায়ী ব্রুনাই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মঙ্গলবার সকালে রওনা দিলেন তিনি। এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী সেদেশে যাচ্ছেন। ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিহার আমন্ত্রণে যাচ্ছেন প্রধানমন্ত্রী। দুই রাষ্ট্রনেতার মধ্যে ব্রুনাইয়ের দারুসেলামে এই প্রথমবার দিপাক্ষিক বৈঠক হতে চলেছে। আগামী ৪ সেপ্টেম্বর ব্রুনাই থেকে সিঙ্গাপুর যাওয়ার কথা তাঁর। সেখানে আবার প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের সঙ্গে দিপাক্ষিক বৈঠক রয়েছে। মূলত, তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী বৈদেশিক সফরের মাধ্যমে ছোট ছোট দেশগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে চাইছেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement