PM Narendra Modi Birthday: জন্মদিনে মোদীকে শ্রদ্ধা, খাদ্যশস্য দিয়ে ৮ ফিটের ছবি তৈরি ওড়িশা কন্যার

PM Narendra Modi (Photo Credit: Twitter/ANI)

নরেন্দ্র মোদীর (Narendra Modi) ৭১তম জন্মদিনে তাঁর ৮ ফিটের ছবি তৈরি করলেন ওড়িশার (Odisha) এক পড়ুয়া। প্রিয়াঙ্কা সাহানি নামে ওড়িশার ওই পড়ুয়ার বিভিন্ন ধরনের খাদ্যশস্য ব্যবহার করে প্রধানমন্ত্রীর ৮ ফিটের ছবি তৈরি করেন। প্রিয়াঙ্কা বলেন, 'আমাদের দেশ কৃষিপ্রধান। সেই কারণে বিভিন্ন ধরনের খাদ্যশস্যের মাধ্যমে ছবি তৈরি করে প্রধানমন্ত্রীকে (PM Modi) জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি।' খাদ্যশস্য ব্যবহারের মাধ্যমে ছবি তৈরি করে ওড়িশার ঐতিহ্যবাদী পটচিত্রকে প্রকাশ্যে এনেছেন বলে জানান প্রিয়াঙ্কা সাহানি।

আরও পড়ুন: Afghanistan: আফগানিস্তান ছেড়ে পালানোর সময় সামনে দাঁড়ায় সশস্ত্র তালিবান, ভাবলে শিউরে উঠছেন তরুণী

দেখুন প্রিয়াঙ্কার তৈরি করা ছবি...

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement