PM Modi Swagat In Ayodhya Video: নাচের তালে মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত অযোধ্যা; দেখুন ভিডিও
আজ প্রধানমন্ত্রী মোদী ১৫,৭০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। শুধু তাই নয়, রামলালার জন্মভূমি থেকে দেশের বিভিন্ন শহরকে উপহার দেবেন আজ
PM Modi Swagat In Ayodhya Video: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Modi) স্বাগত জানাতে প্রস্তুত অযোধ্যা। একদিনের সফরে শনিবার অযোধ্যা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই জন্য বিভিন্ন নাচের অনুষ্ঠানে মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত হয়েছে শিল্পীরা। আজ প্রধানমন্ত্রী মোদী ১৫,৭০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। শুধু তাই নয়, রামলালার জন্মভূমি থেকে দেশের বিভিন্ন শহরকে উপহার দেবেন আজ। দেশের বিভিন্ন স্টেশন থেকে ৬টি বন্দে ভারত এবং ২টি অমৃত ভারত ট্রেনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যায় নতুন বিমানবন্দরের উদ্বোধনে সঙ্গে অযোধ্যাধাম জংশন রেলস্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাধ্যমে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর অযোধ্যার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হবে এবং শ্রীরামের নগরে উন্নয়নের এক নতুন যুগের সূচনা হবে। Uttar Pradesh : অযোধ্যায় নতুন বিমানবন্দরের উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী, আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থা
দেখুন ভিডিও