PM Modi on Swami Samaranandji Maharaj: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সভাপতি স্বামী স্মরণানন্দজি মহারাজ, শোকবার্তা প্রধানমন্ত্রীর (দেখুন টুইট)
এক্স হ্যান্ডেলে মহারাজের সঙ্গে তাঁর শেষ দেখার ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী মোদী শোক প্রকাশ করে লেখেন, “স্বামীজি অগুনতি মানুষের মনে ছাপ রেখে গিয়েছেন। তাঁর জ্ঞান ও সহানুভূতি আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।”
মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সভাপতি স্বামী স্মরণানন্দজি মহারাজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভক্তদের মধ্যে। মহারাজের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে মহারাজের সঙ্গে তাঁর শেষ দেখার ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী মোদী শোক প্রকাশ করে লেখেন, “স্বামীজি অগুনতি মানুষের মনে ছাপ রেখে গিয়েছেন। তাঁর জ্ঞান ও সহানুভূতি আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।”
“বিগত কয়েক বছর ধরে ওনার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ২০২০ সালে বেলুড় মঠে ওনার সঙ্গে সাক্ষাতের কথা মনে পড়ে যাচ্ছে। কয়েক সপ্তাহ আগে কলকাতাতেও আমি ওনাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম ও স্বাস্থ্যের খবর নিয়েছিলাম। বেলুড় মঠের ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।”
দেখুন সেই টুইট-