PM Modi Meets Vaibhav Suryavanshi: বিহার সফরে বৈভব সূর্যবংশীর সঙ্গে সাক্ষাৎ মোদীর, আইপিএলে শতরানের পর তরুণ ব্যাটারের ক্রিকেট দক্ষতার প্রশংসায় মুখরিত প্রধানমন্ত্রী
মাত্র ১৪ বছর বয়সে আইপিএলের (IPL) মতো প্রতিযোগিতায় সেঞ্চুরি করে নজির গড়েছেন বৈভব। তরুণ ক্রিকেটারের সঙ্গে অনেকে ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকরের তুলনা টানছেন।
দুদিনের বিহার সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এবং তাঁর পরিবার। পটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সূর্যবংশী পরিবারের সঙ্গে সাক্ষাৎপর্বের ছবি শেয়ার করেছেন খোদ প্রধানমন্ত্রী। তরুণ বাম-হাতি ব্যাটারের প্রশংসা মুখরিত হলেন নমো। এক্স হ্যান্ডেলে লেখেন, 'পাটনা বিমানবন্দরে তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা হল। তাঁর ক্রিকেট দক্ষতা সারা দেশে প্রশংসিত হচ্ছে। তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার জন্যে আমার শুভেচ্ছা'। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলের (IPL) মতো প্রতিযোগিতায় সেঞ্চুরি করে নজির গড়েছেন বৈভব। তরুণ ক্রিকেটারের সঙ্গে অনেকে ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকরের তুলনা টানছেন।
বৈভবের সঙ্গে সাক্ষাৎ মোদীরঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
PM Narendra Modi: সাইপ্রাসের ফার্স্ট লেডিকে রূপোর ক্লাচ উপহার মোদীর, কোথায় কীভাবে তৈরি এই পার্স জানেন?
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Rabindranath Tagore Home Vandalised in Bangladesh: বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর ঘিরে বিজেপির বিক্ষিভ মিছিল, কলকাতায় ওপার বাংলার উপদূতাবাসে বৈঠক অগ্নিমিত্রাদের
Advertisement
Advertisement
Advertisement