PM Modi In Indian Team Dressing Room: পুরো ড্রেসিং রুমে বিষাদের ছায়া, মনোবল বাড়াতে ড্রেসিংরুমে এলেন প্রধানমন্ত্রী মোদি (দেখুন টুইট)

বিশ্বকাপের সদ্য সমাপ্ত আসরে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালের মঞ্চে পা রেখেছিল ভারত। তবে ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে স্ট্র্যাটেজিতে মাত হয়ে গেল নিজেদের মাঠেই।

Modi in Indian Dressing Room Photo Credit: Twitter@@imjadeja

বিশ্বকাপের সদ্য সমাপ্ত আসরে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালের মঞ্চে পা রেখেছিল ভারত। তবে ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে স্ট্র্যাটেজিতে মাত হয়ে গেল নিজেদের মাঠেই। দশ ম্যাচ জিতে ফাইনালের মহাযুদ্ধে হেরে ভেঙে পড়ে পুরো ভারতীয় দল। মাঠেই কাঁদতে দেখা যায় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজকে। ড্রেসিংরুমে গিয়েও চোখ ভিজে আসে সিনিয়র খেলোয়াড়দেরও। সেই সময় গোটা দলের মনোবল বাড়াতে ভারতীয় দলের ড্রেসিংরুমে চলে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য ওই সময় দলকে অনুপ্রেরণা দিয়েছে বলে জানান ভারতীয় অলরাউন্ডার জাদেজা। প্রধানমন্ত্রী আসার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। দেখুন সেই ছবি-

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement