PM Narendra Modi: ১২৫ দিনের মধ্যেই ফের তৃতীয়বার সরকার গড়ছি, লোকসভায় বললেন আত্মবিশ্বাসী মোদী

সোমবার সংসদে তাঁর ভাষণে, পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে পাল্টা ঠাট্টা ধেয়ে এসে কিছুটা অপ্রস্তুত দেখালেও নির্বাচনে জেতার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী দেখালো নরেন্দ্র মোদীকে।

Narendra Modi (Photo Credits: ANI)

লোকসভায় দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের শেষ অধিবেশনে আত্মবিশ্বাসী দেখাল প্রধানমন্ত্রী (PM Narendra Modi)কে। সোমবার সংসদে তাঁর ভাষণে, পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে পাল্টা ঠাট্টা ধেয়ে এসে কিছুটা অপ্রস্তুত দেখালেও নির্বাচনে জেতার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী দেখালো নরেন্দ্র মোদীকে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন নিয়ে খুশির বার্তা দেন মোদী।

সঙ্গে তিনি বলেন," তৃতীয়বার আমাদের সরকার আসতে খুব বেশী হলে আর ১২০-১২৫ দিনের অপেক্ষা।" ভোটের দামামা লোকসভাতেও বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

দেখুন খবরটি

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement