Operation Sindoor: প্রধানমন্ত্রীর বাসভবনে রাজনাথ সিং, অজিত দোভালদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মোদী

দেশের কঠিন সময়ে একের পর বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোক কল্যাণ মার্গে সেনাবাহিনী, বায়ুসেনা, নৌসেনার প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় প্রতিরক্ষা পরামর্শদাতা অজিত দোভালদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী।

PM Narendra Modi. (Photo Credits: X)

দেশের কঠিন সময়ে একের পর বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। লোক কল্যাণ মার্গে সেনাবাহিনী, বায়ুসেনা, নৌসেনার প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় প্রতিরক্ষা পরামর্শদাতা অজিত দোভালদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। পাকিস্তান যেভাবে সীমান্তে হামলা চালাচ্ছে, তার জবাব দিতে ও প্রতিহত করতে সব রকমভাবে প্রস্তুত ভারত। পাকিস্তানের (Pakistan) পরপর ৪টি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত (India)। পাকিস্তানের ৪টি বায়ুসেনা ঘাঁটিয়ে চালানো হয়েছে মিসাইল বা ক্ষেপনাস্ত্র হামলা। সূত্রের তরফে মিলছে এমন খবর।

জানা যাচ্ছে, রাওয়ালপিন্ডির নুর খান , মুরিদ এবং রফিকি বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে ভারতের তরফে। শনিবার ভোরে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এই দাবি করেন একটি সাংবাদিক সম্মেলনে।

দেখুন খবরটি

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement