Pink Bus In Bihar: বিহারে মহিলাদের সুবিধার্থে ৮০টি গোলাপি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (দেখুন ভিডিও)
মহিলাদের জন্য আজ সকালে ৮০টি "গোলাপি" বাসের উদ্বোধন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাশাপাশি রাজ্য সড়ক পরিবহন নিগম ১০৬৫টি বাসে ই-টিকিটিংয়ের সুবিধাও চালু করেছে। বিহারের মুখ্যমন্ত্রী তাঁর বাসভবন থেকে বাসগুলির যাত্রা শুরু করান এবং তার আগে সেগুলির সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, যে এটি মহিলাদের ক্ষমতায়নের দিকে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর আওতায় দ্বিতীয় পর্যায়ে বিহার রাজ্য সড়ক পরিবহন নিগম ৮০টি গোলাপি বাসের যাত্রা শুরু করা হয়। এই বাসে মহিলাদের যাত্রা নিরাপদ এবং আরামদায়ক করে তুলবে। এই অনুষ্ঠানে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা-সহ ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement