Tripura Bus Fire: পিকনিক বাসে আগুন, ঝলসে গেল ১৩ ছাত্র

আহত ছাত্রদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ শীতকাল(Winter) মানেই পিকনিক(Picnic)। আর এ বার পিকনিকের আনন্দই পরিণত হল কান্নায়। রবিবার পিকনিক করতে যাওয়ার সময় বাসে আগুন। ঝলসে গেল ১৩ জন ছাত্র। ঘটনাটি ঘটেছে পশ্চিম ত্রিপুরার(Tripura) মোহনপুরের জগৎপুর চৌমাহানি এলাকায়। আহত ছাত্রদের জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, আচমকাই আগুন লাগে বাসে। তড়িঘড়ি বাস থেকে নামার চেষ্টা করে ছাত্ররা। কিন্তু আংশিকভাবে পুড়ে যায় ১৩ জন। আহত ছাত্রদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ওই বাসের মধ্যে জেনারেটর ছিল। সেটি ফেতেই এই বিপত্তি বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। আহত ছাত্রদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী।

পিকনিক বাসে আগুন, ঝলসে গেল ১৩ ছাত্র

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement