PIB Fact Check: বন্ধ হয়ে যাচ্ছে ৫০০ টাকার নোট! কী বলছে পিআইবি ফ্যাক্ট চেক?

আগামী বছরে দেশে বন্ধ হয়ে যাচ্ছে ৫০০ টাকার নোট। সম্প্রতি এমনই দাবি জানিয়ে ইউটিউবে ভিডিয়ো বানিয়েছিল ক্যাপিটাল টিভি নামে একটি ইউটিউব চ্যানেল।

আগামী বছরে দেশে বন্ধ হয়ে যাচ্ছে ৫০০ টাকার নোট। সম্প্রতি এমনই দাবি জানিয়ে ইউটিউবে ভিডিয়ো বানিয়েছিল ক্যাপিটাল টিভি নামে একটি ইউটিউব চ্যানেল। ভিডিয়োটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো। আরবিআইয়ের তরফ থেকে এমন কোনও ঘোষণা হয়নি। ২০২৬ সাল থেকে ৫০০ টাকার নোট বাতিল হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিল পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check)। সূত্রের খবর, ওই ইউটিউব চ্যানেলের তরফ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।

দেখুন পোস্ট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement