Bihar: স্বাধীনতা দিবসের দিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের, তদন্তে বিহার পুলিশ, পলাতক অভিযুক্ত

বৃহস্পতিবার বিকেলে পাটনাতে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হল এক যুবককে। ঘটনাটি ঘটেছে পাত্থার মসজিদ এলাকায়।

Jail - Representational Image (File Photo)

বৃহস্পতিবার বিকেলে পাটনাতে (Patna) প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হল এক যুবককে। ঘটনাটি ঘটেছে পাত্থার মসজিদ এলাকায়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ এসে দেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যুবকের নাম রাঘীব এবং তাঁর বয়স ২২ বছর। পুলিশসূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থাতেই পড়েছিল ওই যুবক। এরপর তাঁরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে, তাঁরা সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement