Patna: পাটনায় গাড়ি দুর্ঘটনায় আহত বিজেপির রাজ্যসভার সাংসদ সতীশ চন্দ্র দুবে

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে

Road Accident

গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম বিজেপির রাজ্য সভার সাংসদ সতীশ চন্দ্র দুবে। এর পাশাপাশি আরও ৪ জন এই ঘটনায় আহত হয়েছেন। জানা গেছে পাটনার গাইঘাট এলাকাতে একটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা মারে তাদের গাড়িটি। ধাক্কার জেরে গাড়িতে অবস্থিত যাত্রীরা দুর্ঘটনার কবলে পড়েন।

পাটনা এসপির তরফে জানা গেছে, এসইউভিটির গতি জোরে থাকার ফলে সেটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা মারে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement