Telangana Hospital: বিদ্যুৎ নেই হাসপাতালে, ফোনের ফ্লাশ জ্বালিয়ে চলছে চিকিৎসা, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

হাসপাতালে কেন জেনারেটরের ব্যবস্থা ছিল না? প্রশ্ন তুলেছেন অনেকে।

ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ হাসপাতালে (Hospital) বিদ্যুৎ নেই। মোবাইল (Mobile) ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চলছে চিকিৎসা। ভাইরাল হাসপাতালের ভিডিয়ো। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার জাহিরাবাদ এলাকার একটি হাসপাতালে। গাফিলতির অভিযোগে হাসপাতালের সুপারকে বরখাস্ত করা হয়েছে স্বাস্থ্য বিভাগের তরফে। এই ঘটনা জানাজানি হতে হাসপাতালের বিরুদ্ধে কড়া শাস্তির আবেদন জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী টি হরিষ রাও। হাসপাতালে কেন জেনারেটরের ব্যবস্থা ছিল না? প্রশ্ন তুলেছেন অনেকে। তবে এই ব্যাপারে হাসপাতালের দাবি, জেনারেটর ছিল কিন্তু সেই সময় কাজ করছিল না।

 বিদ্যুৎ নেই হাসপাতালে, ফোনের ফ্লাশ জ্বালিয়ে চলছে চিকিৎসা, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement